ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
৪ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসির গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। আসনগুলো হলো— পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪।
পাবনা জেলার সীমানা পরিবর্তন:
গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (আসন নং ৬৮) এখন থেকে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে গঠিত হবে। এর মধ্যে রয়েছে বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।
অন্যদিকে, পাবনা-২ (আসন নং ৬৯) আসনে অন্তর্ভুক্ত হয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্টাংশ (পাবনা-১ এ অন্তর্ভুক্ত এলাকাগুলো ব্যতীত)।
ফরিদুপর জেলার সীমানা পরিবর্তন:
ফরিদপুর-২ (আসন নং ২১২) আসনের সীমানায় রাখা হয়েছে নগরকান্দা ও সালথা উপজেলাকে। এছাড়া ফরিদপুর-৪ (আসন নং ২১৪) আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা নিয়ে।
নির্বাচন কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নতুন সীমানার ভিত্তিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)