ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘ভোটার হতে আইনি বাধা নেই তারেক রহমানের’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসি মাছউদ জানান, নির্বাচন কমিশন চাইলে যে কাউকে যেকোনও সময়ে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে। তবে তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে ভোটার হওয়ার জন্য হাজির হবেন কি না, তা নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
এর আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরিবার ও বিএনপির শীর্ষ নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের