ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শেষ, এখানে প্রশ্ন দেখুন
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
পরীক্ষা শুরুর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মেইনগেইট দিয়ে প্রবেশ করে সারিবদ্ধভাবে পরীক্ষা হলে বসার সুযোগ পান।
এইবার ‘এ’ ইউনিটের ৮৬০টি আসনের বিপরীতে ৭২,৪৭৪ জন আবেদন করেছেন, যার ফলে প্রতিটি আসনের জন্য গড় ৮৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রের মধ্যে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছে। ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার আয়োজন সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ঢাকায় ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ ও বিএআইএম মডেল হাই স্কুল এন্ড কলেজে।




ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)