ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এভারকেয়ার ছেড়ে গুলশানের পথে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই অসুস্থ মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতাল থেকে মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গুলশানের নিজ বাসার অভিমুখে রৌনা দেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাসপাতালে উপস্থিত হন তারেক রহমান, যেখানে ছিলেন দলের শীর্ষ নেতারা। তার আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
হাসপাতালে পৌঁছার পর তিনি বাস থেকে নেমে হেঁটে হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমার মন আমার মায়ের বিছানার পাশে, কিন্তু আমি আপনাদের ছেড়ে যেতে পারি না। তাই আজ হাসপাতালের আগে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের গেটের বাইরে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ পায়। তারা দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন, যদিও হাসপাতাল এলাকায় স্লোগান দেওয়ার নির্দেশ ছিল নিষিদ্ধ।
ঢাকায় পৌঁছার পর, বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে তারেককে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি স্থায়ী কমিটির সদস্য ও পরিবারের সদস্যদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন।
তারেককে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়। বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কিছু সময় যাত্রাবিরতি নিয়ে সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)