ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
আবারও বিএসএমএ'র সভাপতি নির্বাচিত হয়েছে জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবারও বাংলাদেশ ইস্পাত প্রস্তুতকারক সমিতির (বিএসএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে টানা আরও দুই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বর্তমানেও বিএসএমএর সভাপতির দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুনর্নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।
গত শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত সমিতির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সংগঠনটির মহাসচিব হিসেবে নির্বাচিত হন সুমন চৌধুরী।
এজিএমে সদস্যদের ভোটে বিএসএমএর নতুন নির্বাহী পরিষদও গঠিত হয়। এতে মুহাম্মদ শহীদুল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি আমের আলী হোসেন, মো. আবদুস সালাম এবং মারুফ মহসিন সহ-সভাপতির দায়িত্ব পান।
নবগঠিত কমিটিতে ফুরকান মোহাম্মদ এন হোসেন ও মো. জাকারিয়া (জাকি) যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর অর্থ পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. সাইফুর রহমান খোকনকে।
এ ছাড়া সৌমিত্র কুমার মুৎসুদ্দি আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, শাহরিয়ার জাহান সাংগঠনিক পরিচালক এবং মো. সারওয়ার আলম প্রচার পরিচালক হিসেবে নির্বাচিত হন।
পরিষদের অন্যান্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মাসাদুল আলম মাসুদ, মোহাম্মদ ইসরায়েল, আশরাফ সিদ্দিকী, সায়ান সিরাজ ও মো. হাসান মিয়া।
বিএসএমএ নেতারা জানান, নবনির্বাচিত নির্বাহী পরিষদ আগামী দিনগুলোতে দেশের ইস্পাত শিল্পকে আরও শক্তিশালী করা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিল্পখাতের বিদ্যমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা