ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্বচ্ছ ও নিখুঁতভাবে সম্পন্ন করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি বিশেষ সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা সফলভাবে পরিচালনার লক্ষ্যে আইসিটি ও বুয়েটের প্রস্তুতকৃত এই সফটওয়্যারটি ব্যবহার করা হবে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সফটওয়্যারটি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকার পলাশীতে অবস্থিত বুয়েটের আইসিটি ভবনে (সিপিএ ভবন-৬) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার পরিচালক এ. কে. মোহম্মদ সামছুল আহসান জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের তথ্য আজ ২০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী টিএ/ডিএ প্রদান করা হবে।
নিয়োগ পরীক্ষায় আধুনিক প্রযুক্তির এই ব্যবহার জালিয়াতি রোধ এবং দ্রুত ফলাফল প্রকাশে সহায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি