ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
টানা তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: বড়দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে দেশের শেয়ারবাজারে আসছে টানা তিন দিনের বিরতি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তিন দিন কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে শেয়ারবাজার বন্ধ থাকবে। এর ধারাবাহিকতায় শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বাজার কার্যক্রম স্থগিত থাকবে।
এই সময়ের মধ্যে শেয়ার কেনাবেচার পাশাপাশি ক্লিয়ারিং ও সেটেলমেন্টসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে। একই কারণে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন কার্যক্রমও স্থগিত থাকবে, যার সরাসরি প্রভাব পড়বে শেয়ারবাজারে।
এদিকে বড়দিনের ছুটিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানা গেছে।
ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে শেয়ারবাজারে লেনদেনসহ সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)