ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে ড্রোন নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে তার যাতায়াতপথ ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের গমনাগমন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হবে ২৫ ডিসেম্বর থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীম উদদীন রোড হয়ে এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেস, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল, বিমানবন্দর-টু-বনানী সড়ক, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২ চত্বর এবং গুলশান নর্থ অ্যাভিনিউ হয়ে তার বাসভবন পর্যন্ত বিস্তৃত পুরো পথ।
ডিএমপি জানিয়েছে, অনুমোদন ছাড়া কোনো ধরনের ড্রোন ওড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা