ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শাহজালাল ইসলামী ব্যাংক বন্ডের অবিশ্বাস্য উত্থান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের দামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অবিশ্বাস্য উত্থান দেখা গেছে। মাত্র এক কর্মদিবসেই প্রতিটি বন্ডের দাম ২ হাজার ৪০০ টাকা বা ৫৪.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বন্ডটির দর বর্তমানে এর ৫২ সপ্তাহের মধ্যে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।
বাজার বিশ্লেষকদের মতে, বন্ডটির বার্ষিক মুনাফা বা ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে এই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আজ প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাস্টি বোর্ড ২০২৬ সালের জানুয়ারি-ডিসেম্বর মেয়াদের জন্য এই বন্ডের কুপন বা মুনাফার হার ১০ শতাংশ নির্ধারণ করেছে। এছাড়া রিটার্নের সীমা ৬ শতাংশ থেকে ১০ শতাংশ এবং মার্জিন রেট ২.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই ঘোষণার ফলে আজ মঙ্গলবার বন্ডটির লেনদেনে কোনো দরসীমা বা ‘প্রাইস লিমিট’ ছিল না। ডিএসইতে বন্ডটির সমন্বিত প্রারম্ভিক দর ছিল ৪ হাজার ৪০০ টাকা, যা দিনশেষে ৬ হাজার ৮০০ টাকায় গিয়ে ঠেকে। উল্লেখ্য, বাজারে এই সিরিজের মাত্র দুটি বন্ড লেনদেনের জন্য রয়েছে।
এদিকে, শাহজালাল ইসলামী ব্যাংক ২০২৫ অর্থবছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ের ৩ টাকা ৬৫ পয়সা থেকে কিছুটা কমে ৩ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে ২০২৪ সালে ব্যাংকটি তাদের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ