ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বড় অংকের ২২ প্রকল্প পাস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম এবং অন্তর্বর্তী সরকারের ১৮তম একনেক সভা।
অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন’, ‘ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প’ এবং ‘হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক উন্নয়ন’ প্রকল্প। জ্বালানি খাতে বড় বরাদ্দ পেয়েছে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপানশন অব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ERL)’ প্রকল্প।
স্থানীয় সরকার ও পানিসম্পদ খাতে গুরুত্ব পেয়েছে ‘সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন’, ‘পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’, ‘রাঙামাটির নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা’ এবং ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন’ প্রকল্প। শিক্ষা ও সমাজকল্যাণ খাতে ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ এবং ‘দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ’ প্রকল্প অনুমোদন পেয়েছে।
এছাড়া, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি ছোট প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করেন। যার মধ্যে অর্থনৈতিক শুমারি ২০২৩ এবং বিভিন্ন এলাকার বন্যা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্প রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা