ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রার্থীদের রিটার্ন ঝামেলা কমাতে এনবিআরের বিশেষ সেবা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্বাচনপ্রত্যাশীদের সুবিধা দিতে সাপ্তাহিক ছুটির দিনেও আলাদা ‘হেল্প ডেস্ক’ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া সহজ ও দ্রুত করতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে এই বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
এই সেবা রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয় থেকে প্রদান করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি এই সেবা নিতে পারবেন প্রার্থীরা।
এনবিআর জানিয়েছে, শুধু ছুটির দিনই নয়—আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস সময়ের মধ্যেও এই বিশেষ হেল্প ডেস্ক চালু থাকবে। এসব দিনে প্রার্থীরা আয়কর রিটার্ন দাখিলসংক্রান্ত সব ধরনের কারিগরি ও প্রক্রিয়াগত সহায়তা পাবেন।
মূলত নির্বাচনী প্রার্থীদের অনলাইন রিটার্ন জমার প্রক্রিয়া নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতেই এনবিআরের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)