ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় সাংবাদিকদের বলেন, দেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের দেশে আগমনে তা পূরণ হবে।
১৭ বছরের নির্বাসনের পর আজ দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে সকাল ৯টা ৫৬ মিনিটে অবতরণ করে। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শফিকুল আলম বলেন, “তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তাঁর দেশে আগমনের প্রভাব খুবই ইতিবাচক হবে। আগামী নির্বাচনের আগে এই প্রক্রিয়া আরও মসৃণ হবে।”
তিনি আরও উল্লেখ করেন, দেশ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের মধ্যে রয়েছে। তারেক রহমানের দেশে আগমনের পর এই প্রক্রিয়া আরও স্থিতিশীল ও মসৃণ হবে।
নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি বিএনপি দেখছে। সরকারকে যে ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে, সবই প্রদান করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গেও মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, গতকাল রাত ১২টার দিকে পদত্যাগের ঘটনা ঘটেছে। এখনও পদত্যাগের পূর্ণ কারণ জানতে পারিনি।
বড়দিন উপলক্ষে তেজগাঁওয়ের রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে নিজ নিজ ধর্ম, আচার ও অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই সত্যিকারের গণতন্ত্রের মূল লক্ষ্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি