ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান খবর
নিজস্ব প্রতিবেদক: ৬ হাজার ৩১৪ দিনের নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, “বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন।”
কাতারভিত্তিক আলজাজিরা তাদের শিরোনামে উল্লেখ করেছে, “বিরোধী দলীয় নেতা তারেক রহমান ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে এসেছেন।”
মালয়েশিয়ার দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, “প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচিত শীর্ষ নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে শুধু তারেক রহমানের ফেরার খবর নয়, পাশাপাশি বিভিন্ন বিশ্লেষণও প্রকাশিত হচ্ছে। দ্য উইক শিরোনামে উল্লেখ করেছে, “তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর?” এবং এ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ দিয়েছে। ইন্ডিয়া টুডিও শিরোনামে লিখেছে, “খালেদা জিয়ার ছেলে দেশে ফিরেছেন, কেন এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ?”
উল্লেখ্য, স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী এই মঞ্চ এলাকায় সমবেত হয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত