ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাজস্ব ফাঁকির কারখানা ফাঁস, উদ্ধার কোটি টাকার স্ট্যাম্প
নিজস্ব প্রতিবেদক: সরকারি রাজস্ব খাতে বড় ধরনের প্রতারণার চিত্র উঠে এসেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। সেখানে গড়ে ওঠা একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ননজুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানায় কর্মরত দুই যুবককে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার বাসিন্দা আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) এবং একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারি হোটেলসংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল ননজুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব জাল স্ট্যাম্প দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
খবর পেয়ে পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন উদ্ধার করে। পাশাপাশি ১০ টাকা থেকে ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প এবং ১০০ টাকা মূল্যমানের কোটি টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্প জব্দ করা হয়। পুলিশ জানায়, ভবনটির মালিক মৃত এমাদ হাজি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কারখানাটিতে অভিযান চালাই। এখানে দুটি মেশিন ব্যবহার করে সরকারের রাজস্ব খাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, কারখানায় নকল স্ট্যাম্প তৈরির কাজে সরাসরি যুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের পরিমাণ গণনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত