ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মার্কিন দূতাবাস নতুন ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে
ডুয়া ডেস্ক : ঢাকার মার্কিন দূতাবাস ভিসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে। নতুন পদ্ধতি চালুর আগে তিন দিন দূতাবাসের ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইটটি বন্ধ থাকবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে।
নতুন পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। এ কারণে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।
দূতাবাস বিশেষভাবে জানায়, যে আবেদনকারীদের আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত, তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে। ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে।
প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে। ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।মা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন