ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সংসদে সম্মান প্রদর্শনে ধর্মীয় রীতিকেই প্রাধান্য, জানালেন স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি নিয়ে সাম্প্রতিক বিতর্কের অবসান ঘটিয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেন স্পিকার। এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি নিয়ে আপত্তি জানান। সে সময় স্পিকার বিষয়টি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছিলেন। পরে বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টির সুরাহা চেয়ে অনুরোধ জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পূর্বঘোষণা অনুযায়ী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) ধারায় বলা আছে—‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’
তিনি আরও বলেন, এই বিধিতে ২০০৬ সালে সংশোধনী আনা হয় এবং তখন ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দেয় এবং ২৬ সেপ্টেম্বর তা সংসদে গৃহীত হয়।
পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধিতে সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও তা কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ নেই। তাই প্রত্যেক সদস্য তার নিজস্ব ধর্মীয় অনুশাসন ও বিশ্বাসের আলোকে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা