ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
অনুমোদন পেল বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আলোচনা, আপত্তি ও সংশোধনের পর অবশেষে টেলিযোগাযোগ খাতে বড় নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। নতুন বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ–২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যা দেশকে নতুন টেলিকম যুগে প্রবেশের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের আধুনিকীকরণ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা, ৫জি ও ক্লাউডভিত্তিক সেবার বিস্তার, ইন্টারনেট শাটডাউনের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ, খাতের স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কথাও বলা হয়েছে।
সরকারি সূত্র জানায়, অধ্যাদেশটির খসড়া ইতোমধ্যে জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি কার্যকর হলে বিদ্যমান আইন ও নীতিমালায় মৌলিক ও কাঠামোগত পরিবর্তন আসবে।
উল্লেখ্য, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ এর আগে তিন দফা উপদেষ্টা পরিষদ থেকে ফেরত পাঠানো হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবারের বৈঠকে এটি ছিল এক নম্বর এজেন্ডা। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কিছু আপত্তি যুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ তখন অধ্যাদেশটি সংশ্লিষ্ট দপ্তরে ফেরত পাঠায়।
এর আগেও গত নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির মুখে অধ্যাদেশটি স্থগিত হয়। ৪ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে পুনরায় উত্থাপিত হলে আড়িপাতার ধারা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় সেটি আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি