ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের ফেরার দিনে বিমানবন্দরে বিশেষ সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ করা হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে সম্ভাব্য তীব্র যানজটের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।
এই দিন ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যিনি ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকা, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) ব্যাপক জনসমাগম হতে পারে। এই পরিস্থিতিতে যানজটের কারণে যাত্রীদের অপ্রত্যাশিত ভোগান্তি সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের সম্মানিত যাত্রীদের সুবিধার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে, যেন তারা নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি