ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক: এক ওভারে পাঁচ উইকেট
সরকার ফারাবী: ক্রিকেট দুনিয়ায় এক নজিরবিহীন মুহূর্ত উপহার দিলেন ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো এক ওভারে পাঁচটি উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই বোলার।
মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে ঘটে এই অবিশ্বাস্য কীর্তি। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫তম ওভারে হঠাৎ করেই ধসে পড়ে কম্বোডিয়ার ইনিংস। সে সময় তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। ঠিক তখনই বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের করে নেন প্রিয়ান্দানা।
নিজের সেই ওভারের প্রথম তিন বলেই টানা তিন ব্যাটারকে ফিরিয়ে এনে পূর্ণ করেন হ্যাটট্রিক। চতুর্থ বলটি ছিল নিখুঁত ডট। এরপর পরের দুই বলে আরও দুটি উইকেট তুলে নেন তিনি। শেষ দুই উইকেট পড়ার ফাঁকে কম্বোডিয়া একটি ওয়াইড থেকে মাত্র এক রান আদায় করতে পারে। এই বিধ্বংসী ওভারের পর শেষ পর্যন্ত তারা ৬০ রানে পরাজিত হয়।
বল হাতে ইতিহাস গড়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছেন প্রিয়ান্দানা। ইনিংসের শুরুতে ওপেনিংয়ে নেমে তিনি ১১ বলে ৬ রান করেন। তবে ইন্দোনেশিয়ার বড় সংগ্রহের ভিত গড়ে দেন অপর ওপেনার ধর্ম কেসুমা। তিনি ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে দলের জয়ের ভিত্তি তৈরি করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি প্রথমবার হলেও, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির আগে দেখা গেছে দু’বার। ২০১৩–১৪ মৌসুমে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন। এরপর ২০১৯–২০ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার পাঁচ ব্যাটারকে এক ওভারে সাজঘরে ফেরান অভিমন্যু মিথুন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চার উইকেট পড়ার ঘটনা ঘটেছিল ১৪ বার। তবে এবার প্রথমবারের মতো একটি ওভারে পড়ল পাঁচটি উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্থায়ীভাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট