ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
আইজিপি
'দাবি-দাওয়ার নামে রাস্তাঘাট অবরোধ কঠোরভাবে দমন করা হবে'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি-দাওয়ার নামে রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করার সময় শেষ; এখন থেকে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক দিনব্যাপী সংলাপে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, "জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন বাস্তব কারণে পুলিশকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তবে পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। সমাজে 'অর্ডার' বা শৃঙ্খলা প্রতিষ্ঠিত না থাকলে নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয়। তাই জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।"
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে তিনি বলেন, পুলিশ বাহিনী সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও সফল নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আইজিপি নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতার প্রশংসা করে বলেন, এই ক্ষমতা মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ