ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভারতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রে সাময়িকভাবে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও আপাতত এসব সেবা প্রদান করা হচ্ছে না।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট মিশনগুলোতে নোটিশ আকারে টানিয়ে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকজন সদস্য এই হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিল যে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সব ধরনের ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)