ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
‘বাংলাদেশ বীরদের দেশ’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে বীরদের দেশ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দেশজুড়ে এমন অনেক শান্ত নায়ক আছেন, যারা দেশের বাইরে থেকে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখছেন।
সোমবার (২২ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “দুই দিনের মধ্যে তিনটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করলাম।” পোস্টে তিনি তরুণ নায়ক শরীফ ওসমান হাদী-কে স্মরণ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, হাদী রাজনীতিতে ন্যায় ও ইনসাফের জন্য সতেজ কণ্ঠস্বর ছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের হৃদয় দখল করেছেন। তিনি উল্লেখ করেছেন, হাদীর নিঃস্বার্থ সক্রিয়তা এবং ভাষণ দেওয়ার জ্বালাময়ী শক্তি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
শফিকুল আলম সুদানে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর কথাও স্মরণ করেছেন। তিনি বলেছেন, “তারা আমাদের শান্ত গ্রামের শান্ত নায়ক ছিলেন স্বামী, ছোট বাবা, প্রিয় সন্তান। তারা বিশ্বের অস্থিতিশীল কোণে শান্তি আনতে প্রয়াসী ছিলেন।”
তিনি আরও লিখেছেন, আব্দুল করিম খন্দকার একজন জিডি পাইলট ছিলেন, যিনি ৩ হাজার ৪০০ ঘণ্টারও বেশি যুদ্ধবিমান উড়িয়েছেন। শান্ত ও বিনয়ী এই মানুষটি বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতেন, কিন্তু মাতৃভূমির স্বাধীনতার ডাক পেয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তি বাহিনীতে যোগদান করেন। খন্দকার বিখ্যাত কিলো ফ্লাইট প্রতিষ্ঠা করেন, যা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুদ্ধ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ও জাতীয় বিমান বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখেন।
প্রেস সচিব শফিকুল আলম পোস্টে উল্লেখ করেন, “বাংলাদেশ বীরদের দেশ যদি সত্যিকার অর্থে দেখতে চাও, জানো কোথায় খুঁজে পেতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়