ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাদির হত্যাকারী ফয়সাল কোথায়, সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ও প্রধান অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, "ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে নিখুঁত কোনো তথ্য নেই। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বের করতে কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা এখনো পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়।"
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং সঠিক তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
একই সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, "প্রাথমিক ধারণা অনুযায়ী, এই হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়নি। ঘটনার শুরু থেকেই সব এজেন্সি সমন্বিতভাবে মাঠে রয়েছে এবং আমরা এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছি।"
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান শরীফ ওসমান হাদি। গতকাল শনিবার তাকে ঢাকার বনানীতে জাতীয় কবির কবরের পাশে দাফন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের