ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গুমের বিচার ত্বরান্বিত করতে ৮ বিভাগে বিশেষ ট্রাইব্যুনাল গঠন
নিজস্ব প্রতিবেদক: গুমের মতো অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে দেশের আটটি বিভাগে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর ১৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই ট্রাইব্যুনালগুলো প্রতিষ্ঠা করেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ট্রাইব্যুনালগুলো সংশ্লিষ্ট মেট্রোপলিটন এলাকাসহ পুরো বিভাগের অধিক্ষেত্র নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের জন্য পৃথক একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
বিভাগওয়ারী ট্রাইব্যুনাল ও তাদের আওতা:
১. ঢাকা ট্রাইব্যুনাল: ঢাকা বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
২. চট্টগ্রাম ট্রাইব্যুনাল: চট্টগ্রাম বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
৩. সিলেট ট্রাইব্যুনাল: সিলেট বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
৪. ময়মনসিংহ ট্রাইব্যুনাল: ময়মনসিংহ বিভাগ।
৫. রাজশাহী ট্রাইব্যুনাল: রাজশাহী বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
৬. রংপুর ট্রাইব্যুনাল: রংপুর বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
৭. খুলনা ট্রাইব্যুনাল: খুলনা বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
৮. বরিশাল ট্রাইব্যুনাল: বরিশাল বিভাগ ও মেট্রোপলিটন এলাকা।
উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে গুমের শিকার ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। এর ফলে বিভাগীয় পর্যায়েই গুম সংক্রান্ত অপরাধের অভিযোগ দায়ের ও বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান