ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, লড়বেন যে আসনে
নিজস্ব প্রতিবেদক: সরকারি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মো. আসাদুজ্জামান বলেন, “আগামী ২৮ তারিখে আমি পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে ফিরে আসব এবং সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য।” তিনি আরও দাবি করেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তাকে এ বিষয়ে ইতিবাচক সংকেত দেওয়া হয়েছে এবং ২৮ তারিখের পর থেকে তিনি ২৪ ঘণ্টা ভোটের মাঠে সময় দেবেন।
বক্তব্যে তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার সমালোচনা করে বলেন, “একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভোটের আশায় জান্নাতের টিকিট বিক্রি করা কুফুরি। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ভুল ধারণা দূর করে দেবেন।”
শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র মরহুম ওসমান হাদির আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী