ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ভারতের বিপক্ষে জয়েও এএফসির জরিমানা গুণতে হল বাংলাদেশকে
সরকার ফারাবী: দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষা শেষে ১৮ নভেম্বর বাংলাদেশের জাতীয় ফুটবল দল ইতিহাস সৃষ্টি করেছেন। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রতিভাবান তরুণ ফুটবলার মোরসালিন, যাকে চমৎকার সমন্বয়ে সহায়তা করেন রাকিব হোসেন। গোলের মুহূর্তে স্টেডিয়াম উল্লাসে ভরে ওঠে, দর্শকরা আনন্দে ফেটে পড়ে।
তবে জয়ের আনন্দের সঙ্গে এসেছে এক অনাকাঙ্ক্ষিত খবর। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১ মিনিট ৪৩ সেকেন্ড বিলম্বে মাঠে নামার কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় লাখ টাকা। এ জরিমানা পরিশোধের জন্য বাফুফেকে এক মাস সময় দিয়েছে এএফসি।
বাংলাদেশের জন্য এটি নতুন ঘটনা নয়। এর আগে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও একই কারণে বাফুফেকে জরিমানা করা হয়েছিল। যদিও হংকং ম্যাচে এমন কোনো ঘটনা ঘটেনি।
যদিও ভারত ও বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল, এই ম্যাচ ছিল দুই দেশের মর্যাদা রক্ষার লড়াই। দীর্ঘ ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার ক্ষুধা নিয়েই বাংলাদেশ মাঠে নামেছিল। মাত্র ১১ মিনিটে রাকিব হোসেনের চমৎকার এক দৌড় এবং মোরসালিনের নিখুঁত সমন্বয়ে গোলটি গড়া হয়। সেই লিড ধরে রেখে বাংলাদেশ শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিশ্চিত করে, যা দেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট