ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বাংলা একাডেমি পুরস্কার ২০২৫ ঘোষণা, পাচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের বিভিন্ন ক্ষেত্রে প্রদত্ত মোট আটটি সাহিত্য ও জ্ঞানভিত্তিক পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ব্যক্তিদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা একাডেমির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ও বিবরণ জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর অর্থমূল্য এক লাখ টাকা।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে খসরু চৌধুরীকে। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় তার সামগ্রিক অবদানের মূল্যায়নে এই পুরস্কার প্রদান করা হয়, যার অর্থমূল্য এক লাখ টাকা।
বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন সানাউল হক খান। এ পুরস্কারের অর্থমূল্যও এক লাখ টাকা।
বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ক গবেষণায় অবদানের জন্য সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন হাফিজ রশিদ খান। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
অভিনয়, নাট্য নির্দেশনা এবং নাট্য সংগঠক হিসেবে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন তারিক আনাম খান। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের জন্য আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন। এই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে ভূষিত হয়েছেন সফিক ইসলাম। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন দুইজন লেখক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সুব্রত বড়ুয়াকে দুই লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব ৪৯ বছর বয়সি লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের জন্য আনিসুর রহমান এক লাখ টাকা অর্থমূল্যের রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী