ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জানুয়ারির শুরুতে জমা হতে পারে পে কমিশনের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে প্রাপ্ত মতামত এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রস্তাবনা বিশদভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর বুধবার (১৭ ডিসেম্বর) পে-কমিশন সব সদস্যকে নিয়ে বৈঠকে বসে। এদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সভায় নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ গ্রহণ করা সম্ভব হয়নি।
কমিশন সূত্রে জানা যায়, চলতি ডিসেম্বরে আরও দুটি সভা আয়োজন করা হবে। এরপর জানুয়ারির শুরুতে একটি অতিরিক্ত সভা করার পরিকল্পনা রয়েছে। বৈঠকের পর জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে।
কর্মচারীদের প্রতিক্রিয়া: কমিশনের এই সিদ্ধান্তে কর্মচারী নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, নতুন পে স্কেল ডিসেম্বর মাসের মধ্যেই বাস্তবায়ন করা উচিত। জানুয়ারির মাঝামাঝি সময়ে সুপারিশ জমা হলে বর্তমান সরকারের জন্য তা বাস্তবায়ন করা কঠিন হবে। বিষয়টি নিয়ে কর্মচারী নেতারা সন্ধ্যায় বৈঠকে বসবেন।
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, কমিশন যদি জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা দেওয়ার পরিকল্পনা করে, আমরা তা মেনে নিতে পারব না। আমাদের মূল দাবি ছিল ডিসেম্বর মাসের মধ্যে পে স্কেল কার্যকর করা। এ বিষয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক বলেন, যদি কমিশন জানুয়ারির ১৫ তারিখের পরে বা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা দেন, তাহলে সরকারের যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের সময় থাকবে না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হবে না। তাই দ্রুত ডিসেম্বরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি