ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিদায়ী বক্তব্যে যা বললেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রধান বিচারপতির শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, গণতন্ত্র যতদিন সমাজের মূল মূল্যবোধ হিসেবে টিকে থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ ভরসা হয়ে থাকবে। তিনি বলেন, বিচার ব্যবস্থার প্রকৃত শক্তি বেঞ্চ ও বারের সম্মিলিত দায়িত্ববোধে নিহিত।
তিনি আরও বলেন, বিচার বিভাগকে অবশ্যই সংবিধানের মৌলিক কাঠামো ও নীতিমালা অনুসরণ করে চলতে হবে। এর মধ্যে রয়েছে ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্ব। সততা ও দূরদর্শিতার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার সম্মিলিত অঙ্গীকারই বিচার বিভাগের প্রকৃত শক্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পার ভিত্তিতে বিচারক নিয়োগের সংস্কৃতি ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার নেতৃত্বেই মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিকসহ বহু গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন, যা বিচার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
যদিও আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অবসর গ্রহণের নির্ধারিত তারিখ, তবে বৃহস্পতিবারই আপিল বিভাগে তার শেষ কার্যদিবস ছিল। এ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)