ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ফের চালু হলো ভারতীয় ভিসা সেন্টার
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে সেখানে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়।
এর আগে বুধবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতের হাইকমিশন। নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ভিসা সেন্টারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা বিবেচনায় ঢাকায় আইভিএসি-জেএফআই বুধবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি ওইদিন যেসব আবেদনকারীর জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে উভয় দেশ একে অপরের হাইকমিশনারকে তলব করেছে, যা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত