ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পাঁচ কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানিতে গত নভেম্বর মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ ০.১০ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে এসব কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো— এসিআই লিমিটেড, অ্যাপেক্স ফুটওয়্যার, ক্রাউন সিমেন্ট, প্রাইম ব্যাংক ও সালভো কেমিক্যাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এসিআই লিমিটেড
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩টি এবং পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের হাতে মোট শেয়ারের ৪৫.৭৭ শতাংশ থাকলেও নভেম্বর মাসে তা ০.৩০ শতাংশ বেড়ে ৪৬.০৭ শতাংশে দাঁড়ায়। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.৪৩ শতাংশ শেয়ার। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে।
অ্যাপেক্স ফুটওয়্যার
এপেক্স ফুটওয়্যারের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬টি এবং পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ৩০.৬০ শতাংশ, যা নভেম্বর মাসে ০.৯০ শতাংশ বেড়ে ৩১.৫০ শতাংশে উন্নীত হয়। এ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৪৪ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ২৫ শতাংশক্যাশ ও ২৫ শতাংশ স্টকডিভিডেন্ড দিয়েছে।
ক্রাউন সিমেন্ট
কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ এবং পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের হাতে মোট শেয়ারের ৫২.২২ শতাংশ থাকলেও নভেম্বর মাসে তা ১.৩৩ শতাংশ বেড়ে ৫৩.৫৫ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮.৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭.৮১ শতাংশ শেয়ার। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ ছিল ৩৫.৯৫ শতাংশ, যা নভেম্বর মাসে ২.৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮.৩৫ শতাংশে পৌঁছেছে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৩.৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২১.০৬ শতাংশ শেয়ার। ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সালভো কেমিক্যাল
সালভো কেমিক্যালের মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩টি এবং পরিশোধিত মূলধন ৬৪ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। অক্টোবরে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ছিল ২৫.১৮ শতাংশ, যা নভেম্বর মাসে ২.৯২ শতাংশ বেড়ে ২৮.১০ শতাংশে দাঁড়ায়। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩.৫৭ শতাংশ শেয়ার। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ২.৫০ শতাংশক্যাশ ডিভিডেন্ডঘোষণা করেছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?