ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভোটের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় চমক এলো নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে। বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় তার এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে দুটি কারণ তুলে ধরেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, প্রথমত বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। দ্বিতীয়ত তার পরিবারও তাকে নির্বাচনী মাঠে না থাকার পরামর্শ দিয়েছে।
গত সেপ্টেম্বরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। যদিও দলীয়ভাবে নতুন হলেও তিনি আগে থেকেই বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন। দলে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি দলের মনোনয়ন পান।
তবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই তার সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। অতীতে এই আসনে দীর্ঘদিন ধরে ওসমান পরিবারের প্রভাব লক্ষ করা গেছে। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের