ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শীর্ষ নেতাদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে একটি গাড়িবহর নিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন বিএনপির নেতৃবৃন্দ। ৮ থেকে ১০টি গাড়ির এই বহরে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা অংশ নেন।
স্মৃতিসৌধে পৌঁছে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও এই কর্মসূচিতে অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর