ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ জাপানের, অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। বিষয়টি জানিয়েছেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রিপরিষদ ইকুইনা আকিকো।
রোববার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ বার্তা জানান তিনি।
জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে এসেছে। বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সফরের উদ্দেশ্য বলে অভিমত ব্যক্ত করেন আকিকো।
প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা প্রয়োজন। এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি এক উত্তম সময়।
জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি প্রধান উপদেষ্টাকে আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
এছাড়াও তিনি আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ওসাকা এক্সপো ২০২৫-এ অংশগ্রহণের জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান।
এ এক্সপো আয়োজনকারীরা ১১ মে বাংলাদেশ দিবস হিসেবে পালন করবে জানিয়ে জাপানি উপমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য অনুপ্রেরণাদায়ক হবে।
উল্লেখ্য যে, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা বছরের পর বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক ও উদার সহায়তা দিয়ে আসছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন