ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি সোমবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছে। তারা এই কর্মসূচি পরিচালনা করেছে জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট”, “হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই”, “এক, দুই, তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড়” সহ বিভিন্ন স্লোগান দেন।
জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালন করছি। এটি জনদূর্ভোগ সৃষ্টি করার জন্য নয়, বরং জনমত ও ন্যায়ের প্রতি প্রতিফলন। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে যাতে সাধারণ জনগণের দুর্ভোগ কমানো যায়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি