ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
‘নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি জনগণ অনাস্থা জানাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে অগ্রসর হবে যেখানে ন্যায়বিচার, ইনসাফ ও জবাবদিহিভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি মহেশখালী উপজেলায় পৃথক আরেকটি জনসভায় অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হবে’ এই রাজনীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইনের চোখে সবাই সমান এই নীতিই আমরা রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, কক্সবাজার একটি অপার সম্ভাবনাময় অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ, পর্যটন খাত ও অর্থনৈতিক সুযোগ পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জেলা হিসেবে কক্সবাজার দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং জনগণকেও ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।
তিনি দাবি করেন, এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদ থাকবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা ভঙ্গ হবে না, ইনশাআল্লাহ।
যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা প্রস্তুত হও। এই বাংলাদেশ তোমাদের জন্যই গড়ে তোলা হচ্ছে। নেতৃত্ব দেওয়া ও দেশ গড়ার দায়িত্ব তোমাদেরই নিতে হবে।
এর আগে মহেশখালীর জনসভায় তিনি বলেন, জামায়াতে ইসলামীর একক বিজয় নয় আমরা চাই দেশের ১৮ কোটি মানুষের বিজয়। জনগণের বিজয়ই হবে প্রকৃত বিজয়, আর সেই বিজয়ের একজন অংশীদার হতে চাই আমি।
সোমবার সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা জামায়াত সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় কক্সবাজার-১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারীসহ এনসিপি, জাগপা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে