ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জনসভা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়ে উত্তাল খুলনা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর খুলনায় এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা মঞ্চে উপস্থিত হন। মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত লাখো নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান তিনি।
এর আগে বেলা সোয়া ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হয়। তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে ভোর থেকেই খুলনার বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। দুপুর হতে না হতেই প্রভাতী স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন বিভিন্ন আসনের প্রার্থীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— খুলনা-৫ আসনের আলি আসগর লবী, সাতক্ষীরা-১ আসনের হাবিবুর রহমান হাবীব, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগম হালিমা আলী, সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, আমির এজাজ খান (খুলনা-১), মনিরুল হাসান বাপ্পি (খুলনা-৬), কাজী আলাউদ্দিন (সাতক্ষীরা-৩), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), ড. মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪), ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩), সোমনাথ দে (বাগেরহাট-৪) এবং ব্যারিস্টার জাকির হোসেন (বাগেরহাট-২) প্রমুখ।
নির্বাচনি এই জনসভায় তারেক রহমান দেশ ও জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)