ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি একযোগে ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও নির্দেশনা অমান্য করে সংশ্লিষ্ট নেতাকর্মীরা এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, যা বিএনপির সাংগঠনিক আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাদের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান ও শেখ ফরিদ, সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টু।
এছাড়া পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মজিবর মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মতিন হাওলাদারকেও বহিষ্কার করা হয়েছে।
তালিকায় আরও রয়েছেন গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিপন গাজী, পিরোজপুরের স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. মনিরুজ্জামান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম উজ্জ্বল, স্বরূপকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, স্বরূপকাঠী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক, সদস্য মো. আ. সালাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মারুফ পারভেজ বিপ্লব ও মো. বেল্লাল হোসেন। একই সঙ্গে কেন্দ্রীয় কৃষকদলের সদস্য কায়ছার রিফতকেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে এসিআই