ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ থাকবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার দাবিটি অত্যন্ত রহস্যজনক। অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয় এবং আবার ফিরে আসে—তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
রিজভী বলেন, "সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। তাদের বিকৃতভাবে উপস্থাপন করলে বা অবমাননা করলে কেউ চুপ করে বসে থাকবে না। আপনাদের (জামায়াত) আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন। ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
আল-জাজিরাকে দেওয়া জামায়াত আমিরের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, "নারীরা সংসদ সদস্য হতে পারবে কিন্তু দলীয় প্রধান হতে পারবে না—এ ধরনের মন্তব্য স্পষ্ট বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি।"
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে