ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত লুটেরা সরকার খুলনার শিল্প-কলকারখানাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি যদি জনগণের সেবা করার সুযোগ পায়, তবে এই রুগ্ন শিল্পগুলোকে আবারও বিকশিত করা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুরস্থ প্রভাতী স্কুল ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি বিতর্কিত পোস্ট এবং পরবর্তী সময়ে তা ‘হ্যাক হওয়ার’ দাবি প্রসঙ্গে তারেক রহমান কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা কি মিথ্যা বলতে পারেন? তারা বলছেন তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণকে সচেতন থাকতে হবে।"
দেশ পুনর্গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আল্লাহর রহমতে মানুষের সমর্থনে সরকার গঠন করলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আর দেশ গড়তে হলে দল, মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে নিয়ে কাজ করতে হবে। শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয়।
বিগত ১৬ বছরের শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, এমনকি লোকাল নির্বাচনেও প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায়নি। কেউ কথা বলতে চাইলে তাকে গুম বা খুনের শিকার হতে হয়েছে। আজ সময় এসেছে দাবি আদায়ের। ১২ তারিখে ইনশাআল্লাহ মানুষ সেই হারানো অধিকার প্রয়োগ করবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় জনসভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন— নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, আলি আসগর লবী, হাবিবুর রহমান হাবীব, আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার