ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনি এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনি প্রচারণার সময় জামায়াতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।"
সম্প্রতি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে এখন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের বড় সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশ এখন আপনাদের হাতে, তাই সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’