ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদির ওপর হামলা: ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ঘোষণা অনুযায়ী, আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে একত্র করে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করেন, এই কর্মসূচিতে কোনো ভারতপন্থি শক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সমাবেশে যোগ দেওয়ার অনুরোধও জানান তিনি।
এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে যৌথভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু