ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নাহিদ ইসলাম
'আইনশৃঙ্খলা বাহিনী এখনো মানুষের আস্থা অর্জন করতে পারেনি'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতেই দেশে পরিকল্পিতভাবে ‘টার্গেট কিলিং’ চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা এরই অংশ।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন বানচাল ও অভ্যুত্থান নস্যাৎ করতে যে টার্গেট কিলিং হচ্ছে, তার সঙ্গে জড়িত প্রশাসন এবং সরকারের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা সবাইকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী এখনো মানুষের আস্থা অর্জন করতে পারেনি।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির সমালোচনা করে তিনি বলেন, ‘একে অপরকে দোষারোপ না করে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট শক্তি এর সুযোগ নেবে।’
এদিকে, রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। সিটি স্ক্যানে দেখা গেছে, গুলি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালীর পাশ দিয়ে ভেদ করে গেছে এবং স্প্লিন্টারের কিছু অংশ এখনো রয়ে গেছে। চিকিৎসকরা ধারণা করছেন, তাকে খুব কাছ থেকে দক্ষ বা ‘এক্সপার্ট’ হাতে গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার ও মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)