ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডুয়া ডেস্ক: বইমেলায় এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে এবার ময়লা ফেললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ডাস্টবিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন করেছে। মেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ছবি সংবলিত সেই ডাস্টবিনে ময়লা ফেলার এ রকম কয়েকটি ছবি পোস্টও করেছেন প্রেস সচিব। ওই পোস্টে তিনি লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্ট বিনে জঞ্জাল নিক্ষেপ।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করেছে। তাতে তারা লিখেছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন