ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও গণতন্ত্রের স্বপ্ন বৃথা যেতে দেব না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করলেও তাদের ত্যাগ ও আদর্শ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব হয়নি। বুদ্ধিজীবীদের সেই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই বাণী প্রদান করেন তিনি।
বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরের ১৪ ডিসেম্বর হানাদার বাহিনী দেশের প্রথম শ্রেণির শিক্ষাবিদ, চিন্তাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করে জাতিকে মেধা-শূন্য করতে চেয়েছিল। তারা ভেবেছিল শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এ দেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু তাদের সেই অমানবিক পরিকল্পনা সফল হয়নি। বুদ্ধিজীবীদের রক্তে ভেজা এই দেশ আজও যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করার প্রেরণা জোগায়।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু দীর্ঘ একদলীয় দুঃশাসনে সেই স্বপ্ন বারবার ব্যাহত হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো নানামুখী ষড়যন্ত্র ও ঝড়ঝাপ্টা মোকাবেলা করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক অধিকার হলো সর্বজনীন অধিকার। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা ভেদাভেদ ভুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।’
মির্জা ফখরুল শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস