ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে আজ শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।
রিজভীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয় এবং তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ ঘটনাকে পরিকল্পিত সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই নীলনকশা অনুযায়ী হামলা চালানো হচ্ছে। ওসমান হাদির ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকেও গুলি করে আহত করা হয়েছিল।
রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও বিরোধী দলের নেতাদের লক্ষ্য করে দুষ্কৃতিকারীদের হামলা বেড়ে চলেছে। এসব ঘটনার পেছনে যারা জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, শনিবার ১৩ ডিসেম্বর ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ