ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার স্থান নেই। মতাদর্শ ভিন্ন হলেও শক্তি প্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের সংস্কৃতিকে সবাইকে মিলে প্রত্যাখ্যান করতে হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, যখন দেশ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে, ঠিক তখন রাজধানীর কেন্দ্রস্থলে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর উদ্যোগ কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)