ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আগে থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন হাদি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ নির্বাচনী প্রচারণার মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী বিরোধী বক্তব্যের জন্য দীর্ঘদিন ধরেই আলোচিত এই প্রার্থী বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকির মুখে ছিলেন।
দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওসমান হাদি আগে থেকেই অভিযোগ করে আসছিলেন আওয়ামী লীগের অনুসারী পরিচয় দেওয়া কিছু ব্যক্তি তাকে নিয়মিত হত্যা ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল।
গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিদেশি নম্বরসহ অন্তত ৩০টির বেশি কল ও টেক্সটের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে আগুন দেওয়া, পরিবারের নারী সদস্যদের ওপর হামলা ও তাকে হত্যার মতো নানামুখী ভয়ভীতি প্রদর্শনের কথা তিনি সেদিন প্রকাশ্যে জানান।
তার কথায়, “গত কয়েক ঘণ্টায় আওয়ামী লীগের খুনিরা আমাকে নজরদারিতে রাখার কথা বলছে। শুধু আমাকে নয়, আমার পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। তবুও ইনসাফের এই লড়াই থেকে আমি সরে যাব না।”
আরেক পোস্টে তিনি আরও লিখেছিলেন, “এক আবরারকে হত্যা করার মধ্য দিয়ে হাজারো আবরার তৈরি হয়েছে। আমাকেও যদি হত্যা করা হয়, আল্লাহ এই মাটিতে আরও হাজার হাদি তৈরি করে দেবেন।”
ঐদিন তিনি কললিস্টের কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে মধ্যরাতের পর বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন স্থান থেকে করা একাধিক কল ও মেসেজের তথ্য দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)