ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য এক ‘নতুন অধ্যায়’ বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই তফসিলের মাধ্যমে প্রমাণিত হলো যে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ জীবন বাজি রেখে যে লড়াই-সংগ্রাম করেছে, এই নির্বাচন তারই ফসল।
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল অংশ নেবে। নির্বাচনটি একটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে।
নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির কখনোই নির্বাচন নিয়ে কোনো ভীতি বা শঙ্কা ছিল না। আমরা বরাবরই বলে এসেছি, সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আজ সেই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, আমরা একে স্বাগত জানাই।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি