ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী চমক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন এই প্রার্থীদের নাম প্রকাশ করেন।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে এনসিপির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির প্রার্থী হয়েছেন। উল্লেখযোগ্য বিষয়, একই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে খালেদা জিয়ার। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নাম রয়েছে অ্যাডভোকেট মইনুল আলমের।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দিতে চায়নি।
এই প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হলো। আজ যাদের নাম প্রকাশ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা তা তদন্ত করে প্রার্থিতা বাতিলের ব্যবস্থা নেব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি